ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবি, নিহত-০১

সাইদুর রহমান, মির্জাপুর:   টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর সাধন রাজবংশী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ আগস্ট, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে, যে স্থানে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই এলাকাতেই তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত সাধন রাজবংশী উপজেলার থলপাড়া গ্রামের বানকাটা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম জুগুরি রাজবংশী। তবে এই মর্মান্তিক ঘটনায় দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত নৌকাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুতানড়ী গ্রাম থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ফতেপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে অসাবধানতাবশত নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীদের উদ্ধার করা গেলেও সাধন রাজবংশী পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীজুড়ে উদ্ধার অভিযান চালালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকেই তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহত সাধন রাজবংশীর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ফেলে দেওয়া ছোট্ট প্লাস্টিক, বড় বিপদের কারণ

23 September 2026

রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মির্জাপুরে বংশাই নদীতে নৌকাডুবি, নিহত-০১

সর্বশেষ পরিমার্জন : ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬