ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

করতোয়া নদীর ওপর আর্চ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোরশেদ মিল্টন

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা NHW-সোনাহাটা জিসিএম (শাজাহানপুর অংশ) সড়কের ২৭২ মিটার চেইনেজে করতোয়া নদীর ওপর নির্মিত হতে যাওয়া ৪৫ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন নতুন আরসিসি আর্চ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ৪২ বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এই প্রকল্পটির বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এবং উপজেলা এলজিইডি কর্মকর্তা রাশেদ ইমরান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, দুবলাগাড়ী হাট সড়ক সংলগ্ন এই ব্রিজটি নির্মিত হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

করতোয়া নদীর ওপর আর্চ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোরশেদ মিল্টন

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬