ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার

জিয়াউর রহমান, মাগুরা:   মাগুরার শ্রীপুরে বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপেক্ষিতে রায় ঘোষণার সময় পিছিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহত শিশুটির পরিবার।
​নিহত শিশুটির মা আয়েশা আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিজ বাড়িতে  সাংবাদিকদের মাধ্যমে রায়ের তারিখ পরিবর্তনের খবর জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি কালক্ষেপণ না করে দ্রুত রায় কার্যকর করার আকুল দাবি জানান।
২০২৫ সালের মার্চ মাসে মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় এবং ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরবর্তীতে নিহতের মা বাদী হয়ে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন।হাইকোর্টের তারিখ পরিবর্তন: ২৫ আগস্ট ২০২৬ রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত নতুন এই দিন নির্ধারণ করেন।
​নিম্ন আদালতের দেওয়া ওই মৃত্যুদণ্ডের রায়ের পর নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সোমবার চূড়ান্ত রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আদালত রায় ঘোষণার নতুন তারিখ হিসেবে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ফুলবাড়ীতে উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিতর্ক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬