ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

হয়রানি বন্ধ ও দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মজনু মিয়া, গাইবান্ধা:   নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট এবং রুহুল আমীন। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।
বক্তারা অভিযোগ করে বলেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও স্থানীয় ভূমিদস্যু উজ্জ্বল যোগসাজশ করে সাঁওতালদের উচ্ছেদ ও ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। আদিবাসীদের আতঙ্কিত ও কোণঠাসা করতে ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে চাঁদাবাজি ও চুরির সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করা হয়।
​সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “সাঁওতালরা কখনো চুরি, চাঁদাবাজি বা কারও জমি দখল করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত করা হচ্ছে।” সাঁওতালদের ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধ এবং সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

হয়রানি বন্ধ ও দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬