ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য র‌্যালি

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পঠিত
পিরোজপুর অফিস:   রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বদ্ধ জলাশয়ে উৎপাদন বৃদ্ধি এবং মাছের খাবার, উপকরণ ও সহজ অর্থায়নের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল কাজে লাগিয়ে বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এ সময় সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য র‌্যালি

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬