ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আব্দুর রহমানেল মাছউদ

নাগরিকভাবনা ডেস্ক:    আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাসসকে এ তথ্য জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বরকে টার্গেট করে কাজ আগানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে, ঈদ, রমজান থাকবে, এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।’

ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে জানান রহমানেল মাছউদ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: আব্দুর রহমানেল মাছউদ

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬