ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

শ.ম.গফুর,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রথমে ৬ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করেন। পরে তাঁরা বালুখালী ৯ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন।পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। পাশাপাশি রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ এবং বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।প্রতিনিধিদলে সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার মহাপরিচালক মোহাম্মদ তৌফিক উর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬