ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আজমতপুর চাকপাড়া স্কুলে কান্নার উৎসব, প্রিয় স্যারকে বিদায়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ আজমতপুর চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাঃ কাজেম আলীর অবসরজনিত বিদায়ে কান্নার উৎসবে পরিণত হলো গোটা স্কুল প্রাঙ্গণ। প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা আর আবেগে সিক্ত হয়ে বিদায় নিলেন প্রিয় স্যার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে বিদায়ী কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য দিতে গিয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থীর চোখে অশ্রু দেখা যায়, যা পুরো অনুষ্ঠানকে আবেগঘন করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে তিনি নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। অবসর জীবনে তাঁর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।

বিদায়ী প্রধান শিক্ষক তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্থ, সুন্দর ও আনন্দময় অবসরজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ভালোবাসা আর শ্রদ্ধায় তাঁকে মোটরসাইকেলযোগে বাড়িতে পৌঁছে দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

মির্জাপুরে ফুটপাত দখলমুক্তে অভিযান, অবৈধ পার্কিংয়ে জরিমানা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

আজমতপুর চাকপাড়া স্কুলে কান্নার উৎসব, প্রিয় স্যারকে বিদায়

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬