
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর উপজেলা সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া) এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
এতে আরো বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, নেসকো নির্বাহী পরিচালক ওমর ফারুক, পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, পূজা ফ্রন্টের সভাপতি দীপক কর্মকার প্রমুখ। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় ইউপি চেয়ারম্যানগন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, উপজেলার ৪৫টি মন্দিরের সভাপতি- সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) 











