ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০১:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত
পিরোজপুর অফিস:    ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। অভিযানকালে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আগাছা পরিষ্কার এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০১:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬