ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা):   গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটর মারা গেছেন। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও  প্রত্যক্ষর্দীরা জানায়, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করে আসছেন। তিনি মোটরসাইকেল চালাতেন অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোষ্ট দিতেন। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে আশেপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬