ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল “Corrections in Microcredit Programs for Productive Outcomes: An Empirical Study on Osmaninagar Upazila of Sylhet District.”
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‘গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত এবং গতিশীল করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের গবেষণা সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও একাডেমিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ‘আজকের সেমিনারে যে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল এবং এর কার্যকারিতা নিয়ে পরিচালিত এ গবেষণা দেশের আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশ ও সমাজের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হবেন।’
সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণাপত্রটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। গবেষণার বিষয়বস্তু, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনার ক্ষেত্রে গবেষক প্রশংসনীয় কাজ করেছেন। এ ধরনের গবেষণা একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ যে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে, তা মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণাপত্রের তুলনায় কোনো অংশে কম নয়; বরং এটি প্রশংসনীয় উদ্যোগ।
গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্বে করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৪:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬