মোঃ আল-আমিন:
গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় দিকে উপজেলার মুলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাদের ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে গত ১৭ আগস্ট রাত ১১টা ৩৫ মিনিটে মুলাইদ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাদেরের টিনশেড বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঘরের দক্ষিণ-পূর্ব কোণ থেকে ৭ হাজার ৭৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ১৮ আগস্ট কাদেরের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪৯। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না এবং এই মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















