ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫

মৃণাল চৌধুরী সৈকত

গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থানায় নেওয়ার পথে পুলিশের কাজে বাধা ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারী ও তার অনুসারীদের বিরুদ্ধে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসরসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আঃ রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়ার সময় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় পুলিশ বহনকারী সিএনজি চালককে মারধর এবং ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও ওঠে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫

সর্বশেষ পরিমার্জন : ০৭:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬