ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮-বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আরিয়ান আবেদীন বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরা ঘোনা বায়তুশ শরফ পাড়ার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের প্রথম ছেলে। তার বাবা সদ্য ঘোষিত লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশের ফকিরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান সাবেক চেয়ারম্যানের এক ভাইপো। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন।
আরিয়ানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮-বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬