ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মরহুম আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সহযোগিতায় এবং অন্বেষণ মুক্ত স্কাউট দল, সিরাজগঞ্জের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার ও সাংবাদিক দিলীপ গৌর। সভাপতিত্ব করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। তিনি মরহুম আমিনুল ইসলামের জীবন, কর্ম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ওপর তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, মরহুম আমিনুল ইসলাম ছিলেন একজন দক্ষ প্রশাসক, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবিক গুণসম্পন্ন মানুষ। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্কাউট আন্দোলনের প্রসার এবং তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ করে তরুণরা দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে—এটাই প্রত্যাশা।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা যমুনা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম রঞ্জু এবং সদর উপজেলা সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।

এ সময় অন্বেষণ মুক্ত স্কাউট দলের উপদেষ্টা সঞ্জয় গৌর, মোঃ আবু হানিফ, সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল সংবাদের সম্পাদক মাসুদ রেজা, বিশিষ্ট সমাজসেবক ও স্কাউটার নাহিদা সুলতানাসহ হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের সদস্য এবং অন্বেষণ মুক্ত স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুম আমিনুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬