ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দিনে দুপুরে ঘরের ভিতরে এক যুবককে জবাই করে হত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী:   রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া (পৌর জামতলা বাজার এলাকা) সংলগ্ন মো. ফারুক শেখ (৪৬) নামের এক চা বিক্রেতার গলা ও হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে নিজ ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তিনি প্রতিদিন রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে ঘুমাতেন। ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় তিনি ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ফারুকের বড় ভাই ও ছোট ভাবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের মেঝ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।
নিহতের ছোট ভাই বারেক শেখ জানান, তাঁরা তিন ভাই মিলে দৌলতদিয়ায় চায়ের ব্যবসা পরিচালনা করেন। সকালে তাঁর সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে ফারুকের কথা হয়েছিল। ফারুক এলাকায় খুবই শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একাধিক বিয়ে হলেও বর্তমানে কোনো স্ত্রী ছিল না।
অপ্রীতিকর কোনো পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক কোন্দল থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না—তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। দিনদুপুরে নিজ ঘরে ঢুকে এভাবে হত্যার ঘটনায় পুরো জামতলা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। ঘর থেকে ফারুক শেখের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত-৫

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
23 August 2026

সুবিলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দিনে দুপুরে ঘরের ভিতরে এক যুবককে জবাই করে হত্যা

সর্বশেষ পরিমার্জন : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬