ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত

Oplus_16908288

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার ভেতরে মিয়ানমারের ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় সীমান্ত এলাকায় অবস্থানরত সাইফুল আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত সাইফুল দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার সাবের আহমেদের ছেলে।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত

সর্বশেষ পরিমার্জন : ০৪:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬