ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিনা, কাজী এনামুল হক, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি সোহেল রানা, নারী নেত্রী মিনারা মাহাবুব, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহাফুজ, ফাহিমা আক্তারসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, ভুক্তভোগীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬