ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পিরোজপুর অফিস ও জিয়ানগর প্রতিনিধি:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের দুই শতাধিক চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শরীফ মহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মেহেদী হাসান মহারাজ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির খান, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ সিকদার, যুবদল নেতা সবুজ শেখসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাস এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এ অঞ্চল পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মক্কায় রেড অ্যালার্ট জারি, মদিনাতেও সতর্কতা

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬