ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

  • মোঃ রায়হান মাহামুদ
  • সর্বশেষ পরিমার্জন : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত
মোঃ রায়হান মাহামুদ:    গাজীপুরের কালীগঞ্জে  বেনামী অবৈধ রিসোর্টের  মালিক  ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার ও তার চক্রের সদস্যদের  বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কালীগঞ্জ-আব্দুল্লাহপুর সড়কের পারোয়ান ডায়না মার্কেট সংলগ্ন রাস্তায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ভুক্তভোগী পরিবারের  দখলকৃত জমি দখলমুক্ত এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় সিন্ধু মনি  বিশ্বাস, মুক্তা রানি বিশ্বাস, পরেশ সরকার, সন্দীব বিশ্বাস ও ওয়ার্ড যুবদল নেতা  আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,  কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পারোয়ান মৌজার আরএস ২১৭নং দাগে
ঢাকার কায়সার আহমেদ সরকার একটিনবেনামী  রিসোর্ট নির্মাণ করে। পরে সুকৌশলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সিন্ধু বিশ্বাস গংদের আরএস ২১৬ দাগে  প্রায় ২ শতক  জমি  জবরদখল করে। ওই জমিতে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২৫ টি আকাশি গাছ কেটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে জমির মালিকরা বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু কায়সার আহমেদ সরকার বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে  গত ১৮ আগষ্ট  শুভন বিশ্বাস, আকাশ বিশ্বাস, সৈকত  বিশ্বাস, সিন্ধুমনি বিশ্বাস, খোকন বিশ্বাসসহ  অজ্ঞাত ৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন (নং ৫০৭৬(৩)১)। এ মামলায় থানা পুলিশ শুভন বিশ্বাস ও আকাশ বিশ্বাসকে আটক করে ।
এ বিষয়ে অভিযুক্ত কায়সার আহমেদ সরকার মুঠোফোনে    বলেন, আমি কারো জমি দখল করিনি বরং প্রায় ৩ বছর পূর্বে শহিদুল ইসলামের নিকট থেকে ৫৫ শতক জমি ক্রয় করেছি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

19 September 2026

কক্সবাজারে জলসীমা থেকে বিপুল ইউরিয়া সার ও নিত্যপণ্যসামগ্রীসহ ১০-পাচারকারী আটক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জে হিন্দু পরিবারের জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬