ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

ফজলুল কবির গামা, ঝিনাইদহ:   ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যেকোনো অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার সকালে শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দঘন উৎসবে তিনি সংহতি প্রকাশ করছেন। ধর্মের প্রতি মানুষের ভক্তি, শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যই দেশের শান্তি ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।
তিনি বলেন, দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। সরকারও শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম ছিল তাঁর অন্যতম প্রধান শিক্ষা।
শ্রীকৃষ্ণের সেই চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, “যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন—এটাই আমরা বিশ্বাস করি।”
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান র‌্যালিতে অংশ নেন।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

সর্বশেষ পরিমার্জন : ০১:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬