
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান ও আমাকে ছাড়াও অন্তত ১০ জনকে কুপিয়ে আহত করেছে। পরে মিসকানের মৃত্যু হয়।
মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় । সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মিসকান মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে করা হচ্ছে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।#

ইকবাল হাসান 



















