ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে জীবনের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার। পরিবারের মুখে হাসি ফোটানোর, আপনজনদের স্বপ্ন পূরণের। কিন্তু নিয়তির নির্মম পরিহাস সেই স্বপ্নযাত্রা থেমে গেল সড়ক দুর্ঘটনায়। বহুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে  অবশেষে না ফেরার দেশে চলে গেলেন লোহাগাড়ার তরুণ শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ লোকমান সওদাগরের দ্বিতীয় সন্তান মোহাম্মদ ইমতিয়াজ বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
গত ৩০ আগস্ট কলেজে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী শিশুতলা এলাকায়  মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন ইমতিয়াজ। প্রতিটি মুহূর্তে স্বজনদের মনে ছিল প্রিয় মানুষটির সুস্থ হয়ে ফিরে আসার প্রত্যাশা। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো অত্যন্ত বেদনাবিধুরভাবে। ৮ সেপ্টেম্বর  মঙ্গলবার  ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ইমতিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রিয় মানুষটিকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে তরুণের হাতে থাকার কথা ছিল বই-খাতা, যে কণ্ঠে শোনা যাওয়ার কথা ছিল ভবিষ্যতের স্বপ্নের কথা আজ তার স্মৃতিই কেবল আপনজনদের হৃদয়ে বেঁচে থাকবে।
ইমতিয়াজের অকাল মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্নকেই থামিয়ে দেয়নি, শোকাহত করেছে তার বন্ধু, সহপাঠী ও পরিচিতজনদেরও। তার চলে যাওয়ায় তৈরি হয়েছে এমন এক শূন্যতা, যা কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল

সর্বশেষ পরিমার্জন : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬