ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসক’র পরিচিতি ও মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা):   নবযোগদানকৃত গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. মনিরুজ্জামানের গোবিন্দগঞ্জ উপজেলা পরিদর্শন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ডা. মো. মনিরুজ্জামান গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান আরও উন্নত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

19 September 2026

কক্সবাজারে জলসীমা থেকে বিপুল ইউরিয়া সার ও নিত্যপণ্যসামগ্রীসহ ১০-পাচারকারী আটক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসক’র পরিচিতি ও মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬