ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ফাহিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত ফাহিম দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকার বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া পায়ে পায়ে শো-রুমে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রোববার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।আহতদের মধ্যে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়। কয়েকদিন চিকিৎসকদের প্রচেষ্টার পর বুধবার ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। তার দুর্ঘটনাবশত এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ফাহিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৩:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬