ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের আঘাতে যৌনকর্মীর মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারপিটে গুরুতর আহত সোনিয়া আক্তার নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মো. জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. লোকমান হোসেন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারপিট করে গুরুতর আহত করেন তার কথিত প্রেমিক মো. জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
নিহত সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কোর্ট পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার

12 September 2026

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের আঘাতে যৌনকর্মীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬