ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ৩-মরদেহ উদ্ধার

অরবিন্দ রায়, নরসিংদী:   নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ  ৪ জনেরনমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তাদের উদ্ধার করেছে ডুবুরিদল।
মৃতরা হলেন– গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে মো. সৌরভ (২০)। মো. শান্তর (২৪) সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে চারজন নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করে তাদের সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরিদল শীতলক্ষ্যা নদীর আশেপাশের ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় অভিযানে নামে। এর মধ্যে ১০ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা সূএে যায় জানা , লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকেলে ওই বাড়ির সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে তারা গোসল করতে নামেন।  সাতাঁর না জানায় স্রোতে তিনজন তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধারে গিয়ে স্বজন সৌরভও তলিয়ে যায়।
শিবপুর থানার ওসি জানান, ডুবুরিরা নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজ শেষে মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ

12 September 2026

রাণীশংকৈলে এসিল্যান্ড মুজিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ৩-মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬