ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নড়াইলের সাংবাদিক আশরাফের

  • ইকবাল হাসান
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত

নড়াইল প্রতিনিধি ঃ  খুলনা- ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লেগে কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মাহামুদুল হাসান অনিক নামের তার এক বন্ধু আহত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে আমার শশুর কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

প্রতিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌছালে মোটরসাইকেলটি বৃষ্টির পানিতে সড়কে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও তার বন্ধু মাহমুদুল হাসান গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

শ্রীপুর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন খন্দকার ওবায়েদ উল্লাহ

13 September 2026

রাজশাহীর বেলপুকুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নড়াইলের সাংবাদিক আশরাফের

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬