ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন খন্দকার ওবায়েদ উল্লাহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাবেক চেয়ারম্যান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মরহুম খন্দকার আসাদুজ্জামানের ছোট ভাই খন্দকার মো. ওবায়েদ উল্লাহ। রোববার বিকেলে মরহুম খন্দকার আসাদুজ্জামানের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মরহুম খন্দকার আসাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

খন্দকার মো. ওবায়েদ উল্লাহ বলেন, “গোসিংগা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে একটি সেবামুখী, স্বচ্ছ ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি প্রচারণা শুরু করেছি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
স্থানীয়দের মতে, মরহুম খন্দকার আসাদুজ্জামানের কর্মমুখী ও পরিচ্ছন্ন রাজনৈতিক আদর্শকে সামনে রেখেই তাঁর ছোট ভাই খন্দকার মো. ওবায়েদ উল্লাহ নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুরাদনহরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

13 September 2026

৬-আদালতে তিন বিচারক, দিন দিন বাড়ছে মামলার জট

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শ্রীপুর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন খন্দকার ওবায়েদ উল্লাহ

সর্বশেষ পরিমার্জন : ০৫:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬