ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
সোনাতলায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের উপশাখা

,ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ওরিয়েন্টেশন

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া):    বগুড়ার সোনাতলায় ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রাথমিক চক্ষু সেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলার গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ে কর্মরত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক চক্ষু সেবা, চোখের বিভিন্ন সমস্যা শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার অনেক মানুষ চোখের সমস্যায় আক্রান্ত হলেও সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা পান না। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের চক্ষুস্বাস্থ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রাথমিক চক্ষু সেবা সহজে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্ত করা গেলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও সর্বাধুনিক চোখের হাসপাতাল হিসেবে পরিচিত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বেতগাড়ী, বগুড়ার উপশাখা হিসেবে সোনাতলায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করছে।
কেন্দ্রটিতে মাত্র ৫০ টাকায় চক্ষু চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন, স্বল্পমূল্যে ডিজিটাল চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের টেলিমেডিসিন সেবা এবং প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রোগী রেফারের ব্যবস্থা রয়েছে। এছাড়া ছানিপড়া, নালী বন্ধ ও চোখে মাংস বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বেতগাড়ী, বগুড়ায় অপারেশনের ব্যবস্থা করা হয়। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও ন্যায্য মূল্যে সরবরাহের ব্যবস্থা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সোনাতলা ও আশপাশের গ্রামীণ এলাকার মানুষ যাতে সহজে প্রাথমিক চক্ষু চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন, সে লক্ষ্যেই কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আউমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে এবং অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর সঙ্গে দ্য ফিউচার ভিশন সেন্টার, বাংলাদেশ-এর কার্যক্রমও সম্পৃক্ত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সোনাতলায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের উপশাখা

,ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ওরিয়েন্টেশন

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬