ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

গাউছ-উর রহমান, মাদারীপুর:    মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী মাতুব্বর(২২) নামে  এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে  প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার  ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শহীদ দর্জির মালিকানাধীন বিভিন্ন প্রজাতির গাছের বাগানের মধ্য থেকে মেহেদী মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী মাতুব্বর সদর উপজেলার খৈয়ারভাঙ্গা গ্রামের জাফর মাতুব্বরের ছেলে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬