
মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামাত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনারা যে আন্দোলনে নেমেছেন আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। লং মার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙ্গুল উচিয়ে দেখিয়েছে। দাবি করেছে তারা এক দফার। আপনারা এক দফার প্রস্তুতি নেন। আমরা এখন ঢাকা থেকে সিরাজগঞ্জ তো হয়ে রংপুর যাচ্ছি।
যখন এক দফার ডাক আসবে তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মানলে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানেন তাহলে সরকার পতনের ১ দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নিবেন।
তিনি তিনি শনিবার দুপুর দুইটায় সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটকুমরুল ইন্টারচেন মোড় এলাকায়
লং মার্চ নিয়ে রংপুরে যাবার পথে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন।
এ সময় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির
আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওঃ মামুনুল হক, সহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা, বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতোই ভারতের দাসত্ববাদী বলে মনে করে বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের নির্বাচনে যে ওয়াদা ছিল তার কোনটাই বাস্তবায়ন করেনি। বিশেষ করে গণভোটের যে কাঙ্ক্ষিত রায় তা এখনো মেনে নিতে নানান রকম গড়িমাসী করছে। আমরা সরকারকে বেকায় দায় ফেলতে এই লংমার্চ করছি না। সরকার যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন আগামীকাল আরো কঠোরতর হবে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















