ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ধাওয়া পাড়া ঘাটে তেলের অজুহাত দেখিয়ে যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে প্রায় দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া অজুহাতে যাত্রীদের জিম্মি করে চলছে চাঁদাবাজি
পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল।
 ধাওয়াপাড়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় বিভিন্ন যানবাহন নিয়ে চালকরা অপেক্ষা করছেন। কেউ পরিস্থিতি বুঝে ঘাট থেকে ফিরে যাচ্ছেন, কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ, দুটি ফেরির একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও সেটি মেরামত বা বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফেরিগুলো পুরোনো ও সংস্কার না করায় সেবা ব্যাহত হচ্ছে।
 পদ্মায় পানি ও স্রোত বেড়ে যাওয়ায় সচল থাকা ফেরিটি তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না। এতে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফরিদপুর থেকে ধাওয়াপাড়া ঘাটে আসা সুরাইয়া রহমান জানান, তাঁর নানাবাড়ি পাবনায় যাওয়ার জন্য ধাওয়াপাড়া ঘাটে এসেছিলেন। কিন্তু ফেরি বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। নদীতে প্রচুর স্রোত ও ঢেউ। এ অবস্থায় ট্রলারে ওঠা ঠিক হবে না।
ফেরি বন্ধ থাকায় বেশি ভাড়া দিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে। তাদেরই অনেকেই  জানান, স্পিডবোটের ভাড়া দেড়শ টাকা করে নিচ্ছে। আগে একশ টাকা ছিল। আর ফেরির ভাড়া ছিল ৪০ টাকা।
ধাওয়াপাড়া ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলাচল করত, সেটিও এখন বন্ধ।
বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাট কর্তৃপক্ষ বলছে ,আমরা ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ

23 September 2026

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার-২

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ধাওয়া পাড়া ঘাটে তেলের অজুহাত দেখিয়ে যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৪:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬