ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এসআই মিজানের তৎপরতায় ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার

মোঃ রায়হান মাহামুদ:    গাজীপুরের কালীগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলার আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহিদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে কালীগঞ্জ থানাধীন পিপুলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ মুন্সি (২৬) কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকার জাকির মিস্ত্রির ছেলে। তিনি এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, মামলা হওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছিল। তথ্যপ্রযুক্তির বিভিন্ন কৌশল ব্যবহার করে জাহিদ মুন্সির অবস্থান শনাক্ত করা হয়। অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নাগরী ইউনিয়ন পিপুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন ও প্রেমের সম্পর্কের মাধ্যমে ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ ওঠে জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলা নাম্বার ১২ ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, জাহিদ মুন্সিকে গ্রেপ্তারের পর থানায় আনা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সীমান্ত নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

23 September 2026

ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

এসআই মিজানের তৎপরতায় ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬