ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই তদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়া যায়

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:    সাতক্ষীরার শ্যামনগর থানার এ এস  আই মাসুদকে টাকা দিলেই তার পক্ষে দিয়ে দেয় তদন্ত প্রতিবেদন। উক্ত এএস আই-এর বিরুদ্ধে অর্থের বিনিময়ে মামলার তদন্ত প্রতিবেদন  প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মাছুম বিল্লাহ বলেন,
আদালত থেকে ৭ ধারার একটি মামলার তদন্তভার শ্যামনগর থানায় পাঠানো হয়। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএসআই মাসুদ। মাছুম বিল্লাহ বলেন, বিবাদী ও সাক্ষীদের বক্তব্য পুরোপুরি গ্রহণ না করেই তিনি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। বিষয়টি জানতে এএসআই মাসুদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আমাকে বলেন, এই মামলায় রিপোর্ট কী হবে? আমি ছুটিতে আসলে কথা বলেন। এরপর তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্যামনগর থানায় যোগদানের পর থেকে এএসআই মাসুদের বিরুদ্ধে একই ধরনের আরও কয়েকটি অভিযোগের প্রমাণ রয়েছে।
সম্প্রতি সুন্দরবনে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে জেলহাজতে থাকা শফিকুল ইসলাম ও সাহাজানের বাড়িতে তদন্ত করতে আসে মাসুদ। কথাবার্তার একপর্যায়ে তাদের পরিবারকে এএসআই মাসুদ বলেন আগামীকাল এনআইডি কার্ডের ফটোকপিসহ কিছু টাকা নিয়ে আসেন। বিষয়টি কারোর সাথে বলার দরকার নেই, কোন দালাল ধরার দরকার নেই।
ঢাকায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীসহ  সারা দেশে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলায় এজাহারভুক্ত মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগরের এক আসামির তদন্ত পক্ষ দিতে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে।
এ বিষয়ে জানতে চাইলে এএসআই মাসুদ বলেন, টাকা চাইনি। আমি তাদেরকে আইডি কার্ড নিয়ে আসতে বলেছি। আর আমি আসামি ধরার কাজে ব্যাস্ত আছি, ফ্রি হয়ে কথা বলবো।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, এ এস আই মাসুদ ছুটিতে ছিল গতকাল (রবিবার) এসেছে।। বিষয়টা আমি দেখছি।

Share this news as a Photo Card

জনপ্রিয়

দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন

22 September 2026

নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই তদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়া যায়

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬