ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত
পিরোজপুর অফিস:    মানবাধিকার সুরক্ষা, আইনের জটিলতা এবং জনকল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের (এইচআরজেএন) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সভায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংবাদে তুলে ধরার ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং অভিযোগ ও প্রমাণিত ঘটনার মধ্যে পার্থক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগীর পরিচয়, ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষা এবং নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের বিষয়ে সংবেদনশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের খসড়া গঠনতন্ত্র পাঠ করে সাংবাদিকদের মতামত নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।
এতে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী সোফিয়া হাসিন ও সিনিয়র স্টাফ ল’ইয়ার নাহিদ শামসু। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক, পিরোজপুরের আহ্বায়ক খালিদ আবু।
এ সময় বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, সাংবাদিক এস এম পারভেজ, সাংবাদিক জিয়াউল আহসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সিলিকা জেল মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে ২-ব্যবসায়ীকে জরিমানা

22 September 2026

নিখোঁজের ৮ বছর পর ঘরে ফিরছে উখিয়ার জসিম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা

সর্বশেষ পরিমার্জন : ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬