ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিডি রাইডার’স ক্লাব-এর ২০২৬ সালের প্রথম ট্যুর ‘উইন্টার রস ট্যুর – সিজন ০১’ সফলভাবে সম্পন্ন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৩১৫ বার পঠিত

আলহামদুলিল্লাহ, দেশের জনপ্রিয় মোটরবাইকভিত্তিক সংগঠন বিডি রাইডার’স ক্লাব (BDRC)-এর উদ্যোগে ২০২৬ সালের প্রথম ট্যুরউইন্টার রস ট্যুরসিজন ০১ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ০৯/০১/২০২৬ তারিখ শীতকালীন এই ব্যতিক্রমধর্মী ট্যুরটি সংগঠনের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুষ্ঠ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

ট্যুরে বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রাইডার অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নিরাপদ রাইডিং চর্চা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করা।

এই ট্যুরের গর্বিত স্পন্সর হিসেবে পাশে ছিল মোটরসাইকেল অ্যাকসেসরিজ ও কেয়ার প্রোডাক্ট ব্র্যান্ড মোটোজেন। এছাড়া পুরো আয়োজনের পরিকল্পনা, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন BDRC পরিবারের সম্মানিত উপদেষ্টা রাকিব হাসান

ট্যুরের বিশেষ আকর্ষণঃ উইন্টার রস ট্যুরসিজন ০১-এ ছিল একাধিক ব্যতিক্রমী ও উপভোগ্য আয়োজন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাকিব হাসান’র মায়ের হাতে রান্না করা সুস্বাদু খিচুড়ি, যা শীতের সকালে অংশগ্রহণকারী রাইডারদের জন্য বাড়তি আনন্দ যোগ করে।

এছাড়া BDRC পরিবারের সাথে প্রথমবার ট্যুরে অংশগ্রহণকারী সদস্যদের জন্য বিশেষ উপহার প্রদান করা হয়, যা স্পন্সর করে ই-কমার্স প্রতিষ্ঠান আমাদের দোকান। রাইডারদের নিরাপদ ও দক্ষ রাইডিংয়ে উৎসাহিত করতে আয়োজন করা হয় স্লো রাইড প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যুরের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বিডি রাইডার’স ক্লাবএর ৩০০০+ সদস্য পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসব, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

কৃতজ্ঞতা ধন্যবাD: আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় রাকিব হাসান তাঁর পরিবারের প্রতি, যারা এই ট্যুরের জন্য স্থান, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা করেছেন।

এছাড়া ট্যুরের সফল বাস্তবায়নে পাশে থাকার জন্য মোটোজেন ও আমাদের দোকান। -কে গর্বিত স্পন্সর হিসেবে ধন্যবাদ জানানো হয়। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় দৈনিক ‘নাগরিক ভাবনা’ পত্রিকাকে-কে।

সবশেষে আয়োজকরা এই ট্যুরে অংশগ্রহণকারী সকল রাইডারের প্রতি আন্তরিক ধন্যবাদ

জানান—কারণ তাঁদের শৃঙ্খলা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এই আয়োজনটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক, নিরাপদ ও

ঐক্যবদ্ধ মোটরবাইক ট্যুর আয়োজনের মাধ্যমে বিডি রাইডার’স ক্লাব তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিডি রাইডার’স ক্লাব-এর ২০২৬ সালের প্রথম ট্যুর ‘উইন্টার রস ট্যুর – সিজন ০১’ সফলভাবে সম্পন্ন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬