ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
€পুলিশ সপ্তাহের ভার্চুয়ালি অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুলিশ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৬৩ বার পঠিত

আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগ পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,“পুলিশের গৌরবময় ইতিহাসে পুলিশের এই অবদান মহাগৌরবের অধ্যায়।”
এসময় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, “সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না- যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।”
এছাড়াও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন ও কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন। গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড থেকে বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
আরও পড়ুন:


















