ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা || উদ্ধার ৭৬ জন || আটক ১১ পাচারকারী

  • শ, ম, গফুর
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) : কক্সবাজারের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ভাসমান কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে নিয়মিত টহলকালে এ অভিযান চালানো হয়।বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ একটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটটির কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। পরে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে।
এ সময় বোটটিতে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের অধিকাংশকে মানবপাচারকারী চক্রের মাধ্যমে অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তীতে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে নৌবাহিনী জানিয়েছে।আটক ১১ জন ও জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
নৌবাহিনী জানায়, বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি প্রবেশ করায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা || উদ্ধার ৭৬ জন || আটক ১১ পাচারকারী

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬