ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

যশোরে পালিত হয়েছে পৃথিবী ও কলা বিপ্লব দিবস

গত ১৬ জানুয়ারি শুক্রবার সারাবিশ্বের ন্যায় দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে পৃথিবী ও কলা বিপ্লব দিবস। দিবসটির আবিষ্কারক নিউজিল্যান্ডের নাগরিক মাইকেল তরুণ বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতি, মানুষ ও জীবজগতের প্রতি দায়িত্বশীল হতে হবে। হিংসা পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম একটি হিংসামুক্ত ও বাসযোগ্য পৃথিবী পায়। যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ঈদগা মাঠ পাড়ায় সামাজিক সচেতন সংস্থা দিবসটি উপলক্ষে এক বর্ণ্যাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সামাজিক ও সংবাদপত্রে বিশেষ ভূমিকা রাখায় আর্ট মাদার অ্যান্ড আর্থ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম আর মাসুদকে ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের সদস্য উপপরিদর্শক মফিজুল ইসলাম পিপিএমকে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সচেতন সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন এবং নির্বাহী সদস্য কাজী সায়েম, রায়হান হোসেন, আওয়াল হোসেন, রহমান সোহান, টনি হোসেন, আসাদুর রহমান আসাদ, ডা. কামাল হোসেন, মিজানুর রহমানসহ অনুষ্ঠানে স্থানীয় গাছি, কৃষক, সমাজকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, মানবিকতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন আনবে। তথ্য ও প্রামাণ্য চিত্র সংগ্রহে যশোর থেকে সদর উপজেলা প্রতিনিধি আরমান ইসলাম।