ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দুপচাঁচিয়ায় ৯০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করল পুলিশ

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রাং(৯০) নামের এক বৃদ্ধের লাশ রোববার (২৪ মে) সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়েজ উদ্দিন তালোড়া পৌর এলাকার পগুইল মৃত কবেজ উদ্দিনের ছেলে।
জানাযায় গত ২৩মে শনিবার দুপুরের পর হতে ময়েজ উদ্দিন কে তার গ্রামে দেখা যায়নি। রোববার সকালে তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশান ঘাট এর অদুরে নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করেন এবং তার পরিচয় সনাক্ত করেন।নিহতের ছেলে মোঃ মাসুদ প্রাং জানান, তার বাবা বয়সের ভারে দুর্বল ও মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে তার তিন ভাইয়ের যে কোন এক ভাইয়ের বাড়িতে থাকতো। পরদিন সকালে আবার তাকে দেখা যেত। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাতে আর ফিরেনি। তার ধারণা অন্য কোনো ভাইয়ের বাড়িতে আছে। কিন্তু রোববার ২৪মে সকালে খবর পেয়ে সাবলা শ্মশান এলাকায় নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে তার বাবাকে মৃত অবস্থা দেখতে পায়। তার ধারণা বাঁধ থেকে পড়ে গিয়ে উঠতে না পারায় তিনি মারা গেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



















