ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

জকসু পরিবহন সম্পাদকের দাবির প্রেক্ষিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

অপূর্ব রায়, জবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৯৫ বার পঠিত
অপূর্ব রায়, জবি প্রতিনিধি:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত ড্রাইভার সংকটের কারণে আমরা পর্যাপ্ত বাস দিতে পারিনি। পরবর্তীতে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন স্যারের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং নিয়মিত যাতায়াত আরও সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।”
এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বাস সংকট দীর্ঘদিনের। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য রইস উদ্দীন স্যার ও পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের কাছে নতুন আটটি বাস সংযুক্ত করার দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে রইস স্যারের আন্তরিকতা ও আতিক স্যারের উদ্যোগে এখন চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে আরও বাস বাড়ানো হবে বলে আশা করছি। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেসব রুটেই নতুন বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কার্যক্রমও চলমান রয়েছে। সেগুলো সংস্কার শেষে পুনরায় চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস সংযুক্ত হলে ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জকসু পরিবহন সম্পাদকের দাবির প্রেক্ষিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬