ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
রহিম শিকদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

নড়াইল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৮ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং এর সদস্যরা ট্রাক ড্রাইভার রহিম শিকদার(৪৩) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ এলাকার কিশোর গ্যাং এর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার পর পূর্ব শত্রুতার জের ধরে ট্রাক ড্রাইভার রহিম শিকদার এর ছেলে সোয়াইব এর মোবাইল ফোন কেড়ে নেয়। ঘটনা শুনে রহিম শিকদার ছেলের মোবাইল ফোন আনতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং এর সদস্যরা ধোপাদহ স্লুইসগেট এর পাশে রহিম শিকদার এর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । সন্ত্রাসীরা রহিম শিকদার এর শরীরের একাধিক স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রহিম শিকদার কে মারাত্বক জখম অবস্থায় লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় রহিম শিকদার কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লোহাগড়া হাসপাতালে উপস্থিত হয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) অজিত কুমার রায় হাসপাতাল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় দোষীদের আটকের জন্য অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
নড়াইল প্রতিনিধি


















