হালুয়াঘাট প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল আযাহা উদযাপনে বিশেষ সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ০ বার পঠিত

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি: ১৪ মে/২৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবারের মাঝে উপজেলা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, এবং সভাটি সঞ্চালনা করেন আশীষ কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় ভিজিএফ খাদ্যশস্য সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্যভাবে বিতরণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষভাবে প্রকৃত উপকারভোগী নির্বাচন, বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সকল শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় ট্যাগ অফিসারগণ, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে কার্যক্রম সফল বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদুল আযহা উপলক্ষ্যে মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



















