ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে চালকের মৃত্যু

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ০ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে মো. রুবেল মিয়া (২৮) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালের দিকে হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালের দিকে নিজের নছিমন নিয়ে মুরগি আনার উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলার দিকে রওনা দেন রুবেল মিয়া। এ সময় পথে হোমনা পৌরসভার বাঘমারা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে নছিমনটি সড়কের পাশে উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রুবেল।
পরে স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরে রাস্তায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


















