ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
বিশ্বনাথে স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার: আটক-১

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৬৪ বার পঠিত

তৌফিকুর রহমান হাবিব, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার লামাকাজী নীচ বাজারস্থ একটি স-মিল থেকে গাছ গুলি উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত এক যুবককে আটক করে পুলিশ।
আটক যুবক হলেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মো. জয়নাল উদ্দিনের ছেলে জিয়াদুর রহমান লায়েছ (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাছের মালিক উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুমারপাড়া (মদনপুর) গ্রামের ইলিয়াছ আলী। বাদী ইলিয়াস আলীর করা মামলায় গাছগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গাছ উদ্ধার ও এর সাথে জড়িত একজনকে আটকের পর বুধবার (১৩ মে) গাছের মালিক থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটক একজনকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।


















