ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
পিরোজপুর জেলা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফরিদ ও সাধারণ সম্পাদক রাজিব নির্বাচিত

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ১০:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ০ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফরিদ শেখ এবং সাধারণ সম্পাদক পদে আলিফ আহমেদ রাজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো. জসিম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে কবির শিকদার ও শাকিল শেখ, উপ-সাধারণ সম্পাদক পদে মো. রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক পদে মনির খান ও হাসান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম শেখ, কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান, সহ-কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক পদে মো. জাহিদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মিরাজ শেখ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পরে নবনির্বাচিত সভাপতি ফরিদ শেখ ও সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:

















