ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৫ বার পঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার ড্রেস হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এবং সেবানীড় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক জোবায়ের হোসাইন।
মাদ্রাসার শিক্ষক ও ষোলপাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার রুহুল্লাহ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক মাস্টার খাইরুল আরেফিন, মাস্টার মোহাম্মদ আলী সায়েম, আনিসুর রহমান, আল আমিন, মুফতি রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ষোলপাই নূরে মদিনা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, মুখুরিয়া এম এ হামিদ ইসলামিয়া কিন্ডার গার্টেন ও মাদ্রাসা, মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং পালুহাটি নাসরুল উম্মাহ আল ইসলামী একাডেমির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


















