ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সাভারে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভারে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার বিকেলে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় । দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমরেরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুল ওহাব, দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের অধ্যক্ষ আবু আদনান সেলিম, সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইস্কুলের ছাত্র – ছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ।বড়দের খেলায় লাল দল ১-০ গোলের ব্যবধানে সাদা দলকে পরাজিত করে এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন প্রিয়ন্ত। ছোটদের খেলায় শাপলা দল ১-০ গোলের ব্যবধানে বেলী দলকে ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করে। – তথ্য ও ভিডিও সংগ্রহে সাভার থেকে আক্তার হোসেন